ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
সাবরিনা জলিল :
প্রকাশিত : ০১:২১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪
Digital Solutions Ltd

শেখ হাসিনা দেশে ফিরবেন কিবে? যা জানালো অন্তর্বর্তী সরকার



প্রকাশিত : ০১:২১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনা দেশে ফিরবেন কিবে?



সাবরিনা জলিল :

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।

তবে মামলা হলেও তার বিচার কাজ নিয়ে রয়েছে শংকা, আদৌ কি শেখ হাসিনা দেশে ফিরবেন। আর কূটনৈতিক পাসপোর্ট বাতুলের পরও তিনি কিভাবে ভারতে অবস্থা করছেন?

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছে, তা তাদের জানা নেই।

শুধু তাই নয়, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে চাইনি অন্তবর্তী সরকার। 

মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। 

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু শুধু আইন দিয়েই চলে না। এর আগেরও এমন ঘটনা ঘটেছে, একই প্রক্রিয়ায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরের ও বেশি সময় থেকে এসেছে। 

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানেই থাকছেন, বিষয়টি তারা সেভাবেই দেখছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে তৌহিদ হোসেন বলেন, তারা প্রথমেই যেটুকু বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে এসেছেন, খুব তাড়াতাড়িই তাকে আসতে দিতে হয়েছে সেটুকুই তারা জানেন। 

এদিন জাতিসংঘের ফ্যাট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। 

তিনি বলেন, তারা চায় সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক। তারা কোনোধরনের হস্তক্ষেপ করবে না। তদন্তের কাজে জাতিসংঘের দল কোথাও যেতে চাইলে সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয় সেরকম লজিস্টিকস সহযোগিতা করতে তারা রাজি আছে। 

সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কি পদক্ষেপ নিতে চলেছে অন্তর্বর্তী সরকার সেটাই এখন দেখার বিষয়। 

নির্বাচন বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com