ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রকাশিত : ১০:০১ পিএম, ০১ এপ্রিল ২০২৬
Digital Solutions Ltd

ত্রিশালে বাসচাপায় ৪ মৃত্যুর ঘটনায় ২ বছর পর ঘাতক চালক গ্রেফতার



প্রকাশিত : ১০:০১ পিএম, ০১ এপ্রিল ২০২৬


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 বুধবার (১ এপ্রিল) ভোর ৬:১৫ মিনিটে শেরপুর জেলার অষ্টমীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত চালকের নাম রাশেদুল ইসলাম ওরফে মিরু ড্রাইভার (৩৮)।

​ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়, 

​গত ২৮ মার্চ ২০২৪ তারিখে ত্রিশাল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বের লেনে শেরপুরগামী 'সোনার ময়না পরিবহন' (ঢাকা মেট্রো-ব-১৫-৯৫৫৩) একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির ০৪ জন যাত্রী প্রাণ হারান।

​ঘটনার পরপরই ঘাতক চালক রাশেদুল ইসলাম গাড়ি ফেলে পালিয়ে যান। সেই থেকে তিনি দীর্ঘ দুই বছর যাবত পলাতক ছিলেন।

 

​দুর্ঘটনার দিনই (২৮ মার্চ ২০২৪) ত্রিশাল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-৩৬)।

 

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা হয়।

 

​ত্রিশাল থানা পুলিশ জানায়, "আইনের হাত থেকে বাঁচতে ঘাতক চালক বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।"

​এই গ্রেফতারের খবরে নিহতদের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com