ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
এন, এস আবিদ মাহমুদ যশোর জেলা প্রতিনিধি :
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ০৮ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান



প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ০৮ অক্টোবর ২০২৪

চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান



এন, এস আবিদ মাহমুদ যশোর জেলা প্রতিনিধি :

আর্ন্তজাতিক মানদন্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সীমা নূন্যতম ৩৫ বছর করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সোমবার জেলা প্রশাসক আজারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে।


স্মারকলিপিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিতসহ সকল স্তরে চাকরি প্রার্থীদের দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, চাকরিতে আবেদনের বয়সীমা কমপক্ষে ৩৫ বছর করা, তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির চাকরিতে বয়সীমা ৪০ বছর করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা, আইসিটি সংশ্লিষ্ট চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা, বেসরকারিতে বয়সীমা উন্মুক্ত করা, গবেষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুমন হোসেন, কৃষ্ণ কুমার রায়, শরীফ হোসেন, নাজমুল হুসাইন, অজয় কুমার দাস, অপূর্ব বিশ্বাস, সনজিৎ সরকার, আবু সাঈদ, বিজেন দাস, বাদলুর রহমান, আল-আমিন, কাজল ঘোষ, ওলিয়ার, আওয়াল আহম্মেদ, আজমাউল, প্রসেনজিৎ বিশ্বাস, আশিক, খাদিজা খাতুন, রাজিয়া সুলতানা এবং আমিরুল ইসলাম।

চাকরির-খবর বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com