নিজস্ব প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গারীতে আন্ধারীঝার ইউনিয়নের চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আন্ধারীঝার ইউনিয়ন যুবদল নেতা ছাইদুল ইসলামের ডাকে বুধবার বেলা ১২ টায় চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদের তীরে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা দাবি করেন দুধকুমার নদের ভাঙ্গন চলমান থাকলেও ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বিগত সরকার। তাই অবিলম্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন আন্ধারীঝার ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খোকন প্রমুখ। মানববন্ধনে নদীপাড়ের কয়েকশো মানুষ অংশ নেন।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com