ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
মো আব্দুল্লাহ আনন্দ (রংপুর)প্রতিনিধি  :
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রেফতার



প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রেফতার



মো আব্দুল্লাহ আনন্দ (রংপুর)প্রতিনিধি  :

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।


রোববার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ মহেশা এলাকায় নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রোববার সকালে  রংপুর তাজহাট মেট্রো থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী।


গ্রেফতার আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মহেশা গ্ৰামের মৃত কপিল উদ্দিনের ছেলে।


 তাজহাট মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম সর্দার গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন  রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে তাজহাট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় ওমর ফারুক নামে একজন আহতের ঘটনার  মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্ৰেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের পাঠানো হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com