বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কার্যালয়ে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, 'আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরো কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারবো।'
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, 'সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল (নিহত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে।'
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com