ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
এমএন :
প্রকাশিত : ১১:৪৫ পিএম, ০৬ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে, ২২ মাসে সর্বনিম্ন



প্রকাশিত : ১১:৪৫ পিএম, ০৬ মার্চ ২০২৫


এমএন :

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়।

বিবিএস জানায়, খাদ্য খাতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। তাতে ১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামল। গত জানুয়ারি মাসেও খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

এছাড়া, খাদ্য বহির্ভূত খাতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। শীত মৌসুমের পণ্যের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে বলে জানায় বিবিএস।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com