ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পরিবহনের চাপ বাড়লেও, কোথাও কোনো যানজট নেই। ফলে এবার ঈদযাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানুষের।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷
এতে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ১৬৩টি, ছোট যানবাহন ১৭ হাজার ২৭১টি, গণপরিবহন ১২ হাজার ৬৭৫টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬টি।
এদিকে মহাসড়কে গণপরিবহনের সংকটে ঈদে ঘরে ফেরা মানুষজনের ভরসা খোলা ট্রাক ও পিকআপ। এতে ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে যাত্রীদের। তবে বরাবরের মতই বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও রয়েছে যাত্রীদের।
এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সার্ভিস লেন খুলে দেয়ায় চারলেনের সুবিধা পাওয়ায় যানজটের সৃষ্টি হয়নি।
এ বিষয়ে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে পরিবহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। কোথাও যানজট বা চাপ নেই।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com