ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
ডেস্ক নিউজ :
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

সেনাপ্রধানের সাথে খালেদা জিয়ার ৪৩ মিনিটের বৈঠক, জানুন বিস্তারিত...



প্রকাশিত : ০১:৪৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

সেনাপ্রধানের সাথে খালেদা জিয়ার ৪৩ মিনিটের বৈঠক, জানুন বিস্তারিত...



ডেস্ক নিউজ :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হঠাত বৈঠক রাজনৈতিক মহলে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ মনে করছেন বিশ্লেষক-রাজনীতিকসহ অনেকে। 

উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানের বাসভবন ফিরোজার চার দেয়ালের মধ্যে রয়েছেন। মাঝেমধ্যেই চিকিৎসাসেবা নিতে তাঁকে হাসপাতালে যেতে হয়। এর মধ্যেই সেনাপ্রধান সস্ত্রীক তাঁর বাসায় গেলেন।

দায়িত্বশীল সূত্রগুলোর তথ্যমতে, খালেদা জিয়ার সঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠক হয় ৪৩ মিনিটের মতো। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান। সাক্ষাতের সময় ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁর স্ত্রী সারাহনাজ কমলিকা জামানও ছিলেন। 

সাক্ষাতের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এটা জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ।

দুই বছরের বেশি সময় কারাবন্দি খালেদা জিয়া ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন মুক্তি পান। সর্বশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

জানা গেছে, রাত সাড়ে ৮টা থেকে অনুষ্ঠিত এই বৈঠক ৪৩ মিনিট স্থায়ী হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি সেখানে আসন্ন নির্বাচন থেকে শুরু করে রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিনা– এমন প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে।

সূত্র জানায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গুলশানের বাসভবন ফিরোজার দোতলায় থাকেন। সেখানেই তিনি আগত অতিথিদের সঙ্গে দেখা করেন। তবে সেনাপ্রধান ফিরোজায় পৌঁছার পর বাসার নিচতলার কনফারেন্স রুমে নেমে আসেন তিনি। স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন না বলে তাঁকে হুইলচেয়ারে করে নামানো হয়।

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মারুফ মল্লিক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেখা করেছেন। এর এক ধরনের বার্তা হচ্ছে– সম্ভবত নির্বাচনের তারিখ নির্ধারিত হয়ে গেছে। এটা ডিসেম্বর বা এর আগেও হতে পারে বা পরেও হতে পারে। কিন্তু দ্রুতই নির্বাচন হবে।’ কয়েকটি দলকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, বাস্তবতা মেনে নাও। নির্বাচন পেছাবে না।

বিএনপির কোনো কোনো নেতার ভাষ্য, এতদিন যারা ওয়ান-ইলেভেনের মতো ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নের স্বপ্নে বিভোর ছিলেন, তারা একটু হলেও ধাক্কা খাবেন। 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com