জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় তরুন পার্টির লোগো
সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পৈতৃক বাসভবনে সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি-কে হত্যার উদ্দেশ্যে পরিচালিত আক্রমণের প্রতিবাদে আজ বরিশালে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ফের অতর্কিত হামলা চালানো হয়েছে।
বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করছিলেন। তবে এ সময় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত করে, যা গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক নির্মম আঘাত।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় তরুণ পার্টি, ঢাকা মহানগর উত্তর-এর পক্ষ থেকে আহ্বায়ক মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরমান এক যুক্ত বিবৃতিতে বলেন, “আমরা এ ধরনের কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাই। যারা গণতন্ত্রের নামে সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তারা আরও বলেন, “জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনসমূহ শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু ক্রমাগতভাবে আমাদের উপর হামলা প্রমাণ করে—গণতন্ত্রের শত্রুরা মাঠে সক্রিয়। ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে জাতীয় তরুণ পার্টি রাজপথে সর্বাত্মক প্রস্তুত থাকবে।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় তরুণ পার্টি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তারা দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করছে।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com