ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাউনিয়ার শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন।
রোববার দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া মাঝাপাড়ায় শহীদ বদিউজ্জামান ও একই ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার শহীদ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত করেন তিনি।
পরে শহীদ পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক মো. আলমগীর হোসেন নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মুখপাত্র মো. শামীম হোসেন, মো. আরিফুল ইসলাম, শিপুন আহম্মেদ হিমু, শরিফুল ইসলাম প্রমুখ।জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জুলাই-আগষ্ট গণমানুষেরা যে আন্দোলন করেছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com